ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মৃত বেড়ে ১৬৬৫, আক্রান্ত ৬৮ হাজার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জন। এতে আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি।
রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।
মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে ১৪২ জন বেশি।
গত ডিসেম্বরের শেষে চীনে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি প্রবাসী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া শনিবার ফ্রান্সে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। যা এশিয়ার বাইরে ইউরোপে প্রথম কোনো করোনাভাইরাসের মৃত্যুর ঘটনা।