ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ মাসের শেষে শিলা বৃষ্টির সম্ভাবনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ‌্য জানানো হয়েছে।
রোববার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি উত্তরাঞ্চল, রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেটে শিলাবৃষ্টি হতে পারে। ওই সময় বজ্র ঝড়ের সম্ভবনা রয়েছে।
আজ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপপরিবর্তিত থাকতে পারে।
ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।