ঢাকাSunday , 9 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধ ঠেকাতে সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি যুদ্ধ থেকে দূরে থাকতে সামরিক বাহিনীকে শক্তিশালী করার তাগিদ দিয়েছেন। শনিবার বিমান বাহিনীর কমান্ডারদের এক সমাবেশে তিনি এ তাগিদ দেন।
খামেনি বলেন, ‘এই দেশের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ ঠেকাতে আমাদের শক্তিশালী হতে হবে। দুর্বল হলে শত্রুরা ইরানে হামলা চালাতে প্ররোচিত হবে।’
তিনি বলেন, ‘আমরা কোনো দেশ ও জাতির বিরুদ্ধে হুমকি হতে চাই না বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা ও হুমকি মোকাবেলা করা।’
ইরানের সামরিক সক্ষমতা ঠেকাতে পশ্চিমারা ষড়যন্ত্র করছে উল্লেখ করে খামেনি বলেন, ‘বিপ্লবের পর থেকে তাদের (পশ্চিমারা) উদ্দেশ্য ছিল আমাদের সেনাবাহিনী ও বিমানবাহিনীকে শক্তিশালী করা ঠেকানো। কিন্তু আমাদের দিকে এখন দেখুন। আমরা বিমানও তৈরি করতে পারি। আমরা তাদের চাপকে সুযোগে রূপান্তর করেছি।’
ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘নিষেধাজ্ঞা হচ্ছে যুক্তরাষ্ট্রের অপরাধমূলক তৎপরতার অংশ। তাদের হুমকিকে সুযোগে পরিণত করা হবে। এই অন্যায় নিষেধাজ্ঞা মোকাবেলা করে জ্বালানি তেলের ওপর নির্ভরতা থেকে দেশকে মুক্তি দেওয়াসহ অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব।’