ঢাকাSaturday , 8 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাস: চীনের দুঃসময়ে পাশে দাঁড়াল ইরান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছে ইরান।
এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং।
তিনি বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে দেশের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানান।
হুয়া চুনিং বলেন, ইরান এ পর্যন্ত করোনাভাইরাস প্রতিহত করার জন্য চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছে এবং প্রয়োজনে আরো বেশি চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে।
তিনি আরো বলেন, চীন করোনাভাইরাস সম্পর্কিত সকল তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরছে এবং বেইজিং বিশ্বাস করে শিগগিরই এই ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।