ঢাকাSunday , 2 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাস মোকাবেলায় চীনের পাশে পাকিস্তান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় চীনের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি এ ঘোষণা দিয়েছেন।
চীনা বার্তা সংস্থা সিজিটিএন জানিয়েছে, শুক্রবার টেলিফোনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সেখানে থাকা পাকিস্তানি নাগরিকদের ব্যাপারে কথা বলেন কুরেশি। পাক নাগরিকদের নিজেদের নাগরিকের মতো যত্ম নেওয়ার প্রশংসা করেন তিনি। এসময় চীনকে ভাইরাস মোকাবেলায় চিকিৎসা সামগ্রী সহায়তার প্রস্তাব দেন কুরেশি।
পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক অনেক সম্প্রদায় ভাইরাস মোকাবেলায় চীনের কার্যকর পদক্ষেপের প্রশংসা করলেও আতঙ্ক কমানোর চেষ্টা খুব কমই করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীনা জনগণ নিশ্চিতভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে বিজয় অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন কুরেশি।