ঢাকাTuesday , 28 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ রুহুল কদ্দুস বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঠাণ্ডা বাতাস প্রবাহিত হতে পারে।
মঙ্গলবার দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে তিনি বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ডু, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙা, বরিশাল, ভোলা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকার কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ প্রশমিত হবে।
গত কয়েকদিন ধরে চলা গোপালগঞ্জ ও মাদারিপুর জেলায় শৈত্যপ্রবাহ প্রশমিত হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।