ঢাকাSunday , 26 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ দিনে হাসপাতাল নির্মাণ করছে চীন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় ১৫ দিনের মধ্যে নতুন একটি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন। উহান শহরেই এই হাসাপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলি।
উহানেই প্রাণঘাতী নতুন করোনা ভাইরাসটির প্রথম শনাক্ত হয়। এই ভাইরাসে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া সারা দেশে আক্রান্তের সংখ্যা ১২৮৭ জনে পৌঁছেছে। ১২ টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। সংক্রমণের বিস্তৃতি ঠেকাতে গত কয়েকদিন ধরে উহানসহ ১৪টি শহর অবরুদ্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন হাসপাতালটিতে শুধু নতুন করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা করা হবে। এক হাজার ৩০০ শয্যার হাসপাতালটির নির্মাণ কাজ ৩ ফেব্রুয়ারি শেষ হবে।