ঢাকাWednesday , 22 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নকশার বাইরে কোনো স্থাপনা থাকবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, হাতিরঝিলে অনুমোদিত নকশার বাইরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। সব দখলমুক্ত করা হবে।
বুধবার দুপুরে বিজিএমইএ-এর ভবন ভাঙার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দৃষ্টিনন্দন হাতিরঝিলে অবৈধভাবে গড়ে তোলা বিজিএমইএ ভবন ভাঙা শুরু হয়েছে। দেশের পরিবেশ ও রাষ্ট্রের সুরক্ষার লক্ষ্যে এটি করা হয়েছে।’
তিনি বলেন, ‘হাতিরঝিলের পানিতে এখন আর গন্ধ নেই। তারপরও প্রতিদিনই পানি পরীক্ষা করা হবে। পানি যাতে সুন্দর থাকে সেই ব্যবস্থা করা হবে।’