ঢাকাSaturday , 6 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণবিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Link Copied!

Savarআবুল হায়াত বাচ্চু, সাভার

আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় গণবিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মাহমুদ শাহ কোরেশী। এ সময় স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এবং খেলোয়ারদের মাধ্যে খেলার-নিয়ম কানুন বর্ণনা করেন, উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু। শিক্ষক-শিক্ষিকাসহ সকল ছাত্র-ছাত্রী অভীভাবকবৃন্দ খেলা উপভোগ করেন। খেলায় পৃথকভাবে ছেলেদের ১৩টি ও মেয়েদের ১১টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে ফার্মেসী বিভাগ বনাম রাজনীতি ও প্রশাসন বিভাগের মেয়েরা অংশগ্রহণ করে। এতে আরো অংশগ্রহণ করে ইংরেজী বিভাগ বনাম বাংলা বিভাগের মেয়েরা। পরে ছেলেদের পর্বে ফার্মেসী বিভাগ বনাম গণিত বিভাগের ছেলেরা ও ইংরেজী বিভাগ বনাম বাংলা বিভাগেরা ছেলেরা খেলায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।