ঢাকাThursday , 16 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্যামলীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেতন-ভাতার দাবিতে ঢাকার শ্যামলীর মিরপুর সড়কে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দশটার দিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় তারা বকেয়া বেতন-ভাতার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ২/৩ মাস মালিকপক্ষ তাদের ঠিকমতো বেতন দিচ্ছে না। এ কারণে বিক্ষোভ করছেন তারা।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকেরা অবস্থান নেন। আমরা মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছি। বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।