ঢাকাWednesday , 15 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে মিসাইল উৎক্ষেপণ মহড়া

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের চট্টগ্রাম প্রান্তে বাংলাদেশ নৌবাহিনীর সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে যুদ্ধজাহাজ বানৌজা দুর্জয় থেকে এ মিসাইল উৎক্ষেপণ করা হয়। এটি ১২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।
বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ‘এক্সারসাইজ সেফ গার্ড ২০১৯’ শীর্ষক এ মহড়ার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। যুদ্ধজাহাজ বানৌজা বঙ্গবন্ধুতে অবস্থান নিয়ে তিনি মহড়া প্রত্যক্ষ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিএন ফ্লিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক ক্যাপ্টেন কে ইউ এম আমানত উল্লাহসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, ১৮ দিনব্যাপী মহড়ার শেষ দিনে মিসাইল উৎক্ষেপণ করা হয়। একই দিনে মহড়ায় ছিল নৌবাহিনীর জাহাজ থেকে শোল্ডার লাঞ্চড স্যাম ফায়ারিং, অ্যান্টি এয়ার র‌্যাপিড ওপেন ফায়ার, আরডিসি ফায়ার, ডিবিএসএস/নৌকমান্ডো মহড়া ও নৌযুদ্ধের কলাকৌশল।
গত ১৭ দিনে নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট, মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার প্রত্যক্ষভাবে মহড়ায় অংশ নেয়। এছাড়া, বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলো মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।
বাংলাদেশের সমুদ্রসীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসম্পদের হেফাজত, সমুদ্রপথের নিরাপত্তা, চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র‌্য সংরক্ষণ ও সমুদ্র এলাকার পাহারা নিশ্চিত করাই এ মহড়ার মূল উদ্দেশ‌্য বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।