ঢাকাWednesday , 15 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুনর্বাসন ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ না করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
একই সঙ্গে হকার ব্যবস্থাপনায় আইন প্রণয়ন, চাঁদাবাজি বন্ধে উদ্যোগ গ্রহণ এবং হকারদের টোল বা ট্যাক্সের আওতায় আনার দাবি জানানো হয়।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মানুষের সামগ্রিক উন্নয়নে মেয়র প্রার্থীরা নির্বাচনী ইশতেহার দিবেন। আমরা আশা করি তারা নগর ব্যবস্থাপনায় হকারদের বিষয়টি যুক্ত করবেন। কারণ হকাররা একটি বিরাট জনগোষ্ঠী। যেকোনো বড় শহরের জন্য তারা একটি বড় সমস্যাও।
তিনি বলেন, মানুষ হিসেবে হকারদের একটি মানবিক জীবন প্রয়োজন। আর এর নিশ্চয়তা কেবল মেয়র দিতে পারেন। তাই আমাদের দাবিগুলো আশা করি মেয়র প্রার্থীরা বিবেচনা করবেন।