ঢাকাMonday , 13 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরান সফরে যাচ্ছেন কাতারের আমির

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তেহরান সফরে যাচ্ছেন। রোববার দেশটির সরকার এ কথা জানিয়েছে।
ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের হত্যা এবং এর পরে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তিনি এ সফরে যাচ্ছেন।
কাতার যুক্তরাষ্ট্রর ঘনিষ্ঠ মিত্র এবং একই সঙ্গে ইরানের সঙ্গেও তার দৃঢ় সম্পর্ক রয়েছে। কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, শেখ তামিম প্রেসিডেন্ট হাসান রুহানি ও ইরানের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।