ঢাকাMonday , 13 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে বিমান ওঠা-নামা বন্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ রয়েছে।
সোমবার ভোর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।
বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র জানিয়েছে, দুপুর ১২টার আগে বিমান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা কম। দুপুরের পর বিমান চলাচল স্বাভাবিক হতে পারে।
কুয়াশায় বিঘ্নিত হচ্ছে বিমানের নিয়মিত শিডিউল। আজ ভোর ৪টা থেকে কোনো বিমান অবতরণ করেনি। এর মধ্যে কয়েকটি বিমান ভারতের কলকাতায় জরুরি অবতরণ করে। এমনকি ঘন কুয়াশার কারণে বেশির ভাগ বহির্গামী ফ্লাইট রিসিডিউল করা হয়েছে।