ঢাকাWednesday , 8 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটার তালিকা আইন অনুমোদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০১৯ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সংশোধিত আইনে ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ানো হয়েছে। ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালনের প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিসভা।
বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১১ উপ-ধারা অনুযায়ী কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান ভোটার তালিকা প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার বিধান রয়েছে। এটাকে ২ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত করার প্রস্তাব এসেছে। মন্ত্রিসভা এটা অনুমোদন করেছে এবং ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।