ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রপ্তানির অর্থ আত্মসাৎ রোধে সতর্ক বার্তা

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : টেলিফোন ট্রান্সফার (টিটি) ব্যবস্থায় ভুয়া ই-মেইল বার্তা পাঠিয়ে রপ্তানি আয় ভিন্ন ব্যাংকে স্থানান্তর রোধে ব্যাংকগুলোকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুসৃত পন্থায় ডকুমেন্টারি কালেকশন- নেগোশিয়েশনের পাশাপাশি টেলিফোন ট্রান্সফার (টিটি) পদ্ধতিতে রপ্তানি মূল্য প্রত্যাবাসনের ব্যবস্থা আছে।
প্রসঙ্গত, সম্প্রতি টিটি ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে বিদেশি ক্রেতার কাছে রপ্তানিকারকের নামসম্বলিত ভুয়া ই-মেইল আইডি থেকে বার্তা পাঠানোর মাধ্যমে রপ্তানি আয় ভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের অপচেষ্টা দেখা গেছে।