ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ৬ জনের অর্থদণ্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ছয় গাড়ি চালককে অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার সচিবালয় এলাকায় একটি গাড়ি, একটি সিএনজি ও চারটি মোটর সাইকেলের ড্রাইভারকে মোট এক হাজার তিনশ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের অ‌্যানফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদ ইসলাম এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব। অর্থদণ্ড দেয়ার আগে তারা সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন না বাজানোর বিষয়ে সচেতন করেন।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারে।