ঢাকাWednesday , 21 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেলসি-লিভারপুল ড্র

Link Copied!

chelseস্পোর্টস ডেস্ক : মঙ্গলবার ক্যাপিটাল ওয়ান কাপের প্রথম পর্বের সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী চেলসিকে আটকে দিয়েছে লিভারপুল।
অ্যানফিল্ডের খেলায় ইডেন হ্যাজার্ডের পেনাল্টি গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ব্লুজরা। পরে ইংল্যান্ড ইন্টারন্যাশনাল রহিম স্টারলিংয়ের গোলে স্কোরলাইন ১-১ করে স্বাগতিকরা, আর ড্র হয় ম্যাচ।
খেলার ১৮ মিনিটের সময় সেস ফেব্রেগাসের দুরন্ত এক দৌঁড়ে পেনাল্টি আদায় করেছিল চেলসি। এরপর স্পট কিক থেকে গোল আদায় করেন বেলজিয়ান ইন্টারন্যাশনাল। তবে দ্বিতীয়ার্ধ থেকে ফিরে দারুণ নৈপূণ্যে দলকে সমতায় ফেরায় স্টারলিং। খেলার ৫৯ মিনিটে দলকে সমতায় ফেরান অলরেড স্ট্রাইকার।
সোয়ানসি সিটিকে ৫-০ ব্যবধানে চূর্ণ করা দল থেকে এদিন পাঁচটি পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন হোসে মরিনেহা। গোলবারে ফিরেছিলেন পিওতর চেক। অন্যদিকে স্বাগতিকরা ফ্যাবিও বরিনির বদলে স্টিভেন জেরার্ডকে একাদশর্ভূক্ত করে। যা অনুপ্রাণিত করেছে ব্রেন্ডন রজার্সের দলকে। যদিও হোম ম্যাচে গোল খাওয়ার পরের পর্বের আগে এগিয়ে থাকবে তারকা খচিত ব্লুজরাই।