ঢাকাSunday , 29 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দারিদ্র্যের হার ১০ শতাংশে আনা হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে দারিদ্র্যের হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য কাজ করছে সরকার।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চায়না স্কিল রোড ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এখন প্রতি পাঁচজনে একজন দরিদ্র। সেটা প্রতি ১০ জনে একজনে নামিয়ে আনা হবে। আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্র্য৷’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি উন্নয়নের সুফল গ্রামেও পৌঁছে দিচ্ছেন।’
মন্ত্রী বলেন, ‘গ্রাম এবং শহরের বৈষম্য চিরায়ীত। গ্রামের উন্নয়নের দিকে সরকারের নজর আছে। এজন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। আর আমাদের প্রধান সমস্যা দারিদ্র্য, তাই সেটা মোকাবিলা করতে আমরা কাজ করছি।’
সেমিনারে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া ও চীন রাষ্ট্রদূত।