নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা সম্পন্ন হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পাকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
মরহুমের জানাজায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক , সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, রাজনৈতিক সহকর্মী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
মরহুমের কফিনে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয়।

