ঢাকাSaturday , 28 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াল নভোএয়ার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াল বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
নতুন বছরের ১৯ জানুয়ারি থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ছয়টি ও বরিশাল রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে পাঁচটি ও বরিশাল রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।
যাত্রী চাহিদার কারণে নতুন পরিকল্পনা অনুযায়ী সকাল ৭টায়, ৮টা ৩০ মিনিটে, ১১টা ২০ মিনিটে, দুপুর ২টায়, বেলা ৩টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান। একইভাবে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ২০ মিনিটে, ৯টা ৫৫ মিনিটে, দুপুর ১২টা ৪৫ মিনিটে, বেলা ৩টা ২৫ মিনিটে, বিকেল ৫টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ ছাড়া ঢাকা থেকে সকাল ৯টায় এবং দুপুর ২টা ৫০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে বরিশাল থেকে সকাল ১০টা ১০ মিনিটে ও বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন কক্সবাজার রুটে ছয়টি, সৈয়দপুর রুটে পাঁচটি, যশোর রুটে পাঁচটি, সিলেট রুটে দুটি এবং রাজশাহী ও কলকাতা রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।