ঢাকাThursday , 26 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রগতিশীল গণতান্ত্রিক দলকে কারণ দর্শানোর নোটিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দল সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য দিতে ব্যর্থ হওয়ায় প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি’র নিবন্ধন বাতিলে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চিঠিতি বলা হয়, নিবন্ধন বাতিলের বিষয়ে দলটি আপিল শুনানি প্রদানে ইচ্ছুক হলে আগামী ১৫ দিনের মধ্যে ইসি সচিবালয়কে জানাতে হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি চিঠি প্রগতিশীল গণতান্ত্রিক দলকে পাঠানো হয়।
ইসির উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পিডিপি যে তথ্য দিয়েছে তা অসম্পূর্ণ। গত ২০ আগস্ট পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে ১০ দিন সময় দেওয়া হয়। পরে দলটি দুই মাস সময় চেয়ে আবেদন করে। ইসি ২৯ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি করে। ওই সময়ের মধ্যে পিডিপি তথ্য জমা দেয় ।
কিন্তু দলের কেন্দ্রীয় কমিটিসহ কেন্দ্রীয় দপ্তর এবং জেলা ও উপজেলা দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা পাওয়া যায়নি। রাজনৈতিক দল হিসেবে শর্তাদী প্রতিপালনে ব‌্যর্থ হওয়ায় নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।
ড. ফেরদৌস আহমদ কোরেশীর দল নিবন্ধন হারালে ইসির নিবন্ধিত হলে থাকবে ৪০টি।