ঢাকাSunday , 22 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌবহরে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
রোববার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০১৭ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার-২০১৯ ব্যাচের নবীন কর্মকর্তাদের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নেভাল একাডেমিতে চালু করা হয়েছে উন্নত প্রশিক্ষণ সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের সুবিশাল বঙ্গবন্ধু কমপ্লেক্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রয়োজনে এক আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই মহান প্রত্যয়ের আলোকেই বর্তমান নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধজাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নৌবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে চীন হতে দুটি মিসাইল ফ্রিগেট এবং নির্মানাধীন দুটি করভেট অতি শীঘ্রই নৌবহরে যুক্ত হবে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নেভাল একাডেমি থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে।
এসময় তিনি পেশা হিসেবে দেশ সেবার এই পবিত্র দায়িত্বকে বেছে নেয়ায় নবীন কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া নবীন কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন।
কুচকাওয়াজে ৬১ জন মিডশিপম্যান এবং ১১ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৭২ জন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে সাত নারী এবং দুজন মালদ্বীপের কর্মকর্তা রয়েছেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রামের মেয়ের আ জ ম নাছির উদ্দিনসহ সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধানগণ, আঞ্চলিক অধিনায়কগণ, ঊর্ধ্বতন সামারিক-বেসামরিক কর্মকর্তা, দেশি-বিদেশি কুটনীতিকগণ উপস্থিত ছিলেন।