ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিষয়ে দ্রুত বিধিমালা হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকার খুবই আন্তরিক। যখই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তখনই তিনি বলেন, দ্রুত যেন এটি বাস্তবায়ন করা হয়।
গওহর রিজভী বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির সংশ্লিষ্ট আইনে বিধিমালা না থাকায় অনেক সমস্যা হচ্ছে। সব প্রক্রিয়া শেষ করে দ্রুত এর বিধিমালা করে দেয়া হবে।’
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি : প্রেক্ষাপট ও বাস্তবায়ন শীর্ষক সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে। বিধিমালার কথা বলা হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখনো হয়নি। যত দ্রুত সম্ভব সব প্রক্রিয়া শেষ করে বিধিমালা দেওয়া হবে।’
গওহর রিজভী বলেন, ‘চুক্তি অনুযায়ী বেশ কিছু কাজ হয়েছে। আরো কাজ এগিয়ে যাবে। সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী চান এটি যেন বাস্তবায়ন হয়।’
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) বিষয়ে এক প্রশ্নের উত্তরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘তিনি (সন্তু লারমা) চাইলে যেকোনো সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তার জন্য প্রধানমন্ত্রীর দরজা সব সময় খোলা আছে।’
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম প্রমুখ।