ঢাকাTuesday , 17 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাখ লাখ মুসলমান ভারত ছেড়ে পালাবে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরে কারফিউ ও ভারতের নতুন নাগরিকত্ব আইনের কারণে লাখ লাখ মুসলমান দেশটি ছেড়ে পালাবে। এর ফলে যে শরণার্থী সংকট দেখা দিবে তা অন্য সমস্যাগুলিকে খাটো করে ফেলবে।
মঙ্গলবার জেনেভায় শরণার্থীদের নিয়ে বৈশ্বিক ফোরামে এ কথা বলেছেন তিনি।
ইমরান বলেন, ‘আমরা ভীত যে কেবল শরণার্থী সংকটই সৃষ্টি হবে না, বরং এটি দুই পারমাণবিক শক্তিধর দেশকে অন্য সংকটে নিয়ে ফেলবে’।
পাক-প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ আর শরণার্থীকে আশ্রয় দিতে সক্ষম নয়’। এ বিষয়ে বিশ্বকে এই মুহূর্তে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।