আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। ঘুইঝু প্রদেশের ওই খনিটির তলদেশে এখনো দুজন আটকা পড়ে আছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি জানিয়েছে।
চীনের খনিগুলিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত দেশটিতে খনি দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।
ঘুইঝু প্রদেশের গুয়াংলং খনিতে মঙ্গলবার ভোররাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সাত কর্মীকে খনি থেকে নিরাপদে করে করে নিয়ে আসা হয়।
শনিবার সিচুয়ান প্রদেশের একটি খনিতে বন্যায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়। এর তলদেশে আটকা ছিল ১৩ শ্রমিক। শানমুশু প্রদেশের খনিটিতে বন্যার সময় কাজ করছিল প্রায় ৩৪৭ শ্রমিক।


