ঢাকাSaturday , 14 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে আগুন : নিহত বেড়ে ১৪

Link Copied!

মেডিক‌্যাল প্রতিবেদক : কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আসাদ(১৪) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে মারা যান। আসাদের বাড়ি বরগুনা জেলার খাগগুনিয়া গ্রামে।
ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ ১৭ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।অগ্নিকাণ্ডে নিহত বাকি ১৩ জন হলেন- জাহাঙ্গীর, ইমরান, বাবুল, রায়হান, খালেক, সালাউদ্দিন, সুজন, জিনারুল ইসলাম, আলম, জাকির হোসেন, ফয়সাল, মেহেদী ও ওমর ফারুক।
গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।