ঢাকাThursday , 12 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আজীবন কাজ করে যাব : আলমগীর হোসেন সরদার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী নেতা বাংলাদেশের রূপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তান হিসাবে মুক্ত চিন্তার আলোকে বঙ্গবন্ধুর আদর্শকে লালিত করে বড় হয়েছেন ভাষানটেক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আলমগীর হোসেন সরকার। তিনি আওয়ামী পরিবারের একনিষ্ঠ কর্মী হয়ে রাজপথে লড়াই করেছেন স্বৈরশাসকদের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। এ ছাড়াও বিভিন্ন মিটিং মিছিলসহ আওয়ামী লীগের সকল দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। দলীয় রাজনীতির কারণে একাধিকবার কারাবাসসহ অসংখ্য মিথ্যা মামলার শিকার হন তিনি। মো. আলমগীর হোসেন সরদার ২০০২ সালে ক্যান্টনমেন্ট ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ২০০৫ সালে ক্যান্টনমেন্ট থানার যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালে ক্যান্টনমেন্ট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ২০১২ সালে ক্যান্টনমেন্ট ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান। ২০১৮ সাল থেকে তিনি ভাষানটেক থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন সফলতার সাথে। এ ছাড়াও তিনি ১৯৯৪ সালে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র ও কাউন্সিলরের পক্ষে কাজ করেন এবং ১৯৯৬ সালে নির্বাচনে ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী কেন্দ্রের দায়িত্ব পালন করেন। ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ নির্বাচনী কেন্দ্রের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। আবাহনী ক্লাবের সমর্থক গোষ্ঠির থানার সভাপতি এবং উত্তর কাফরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন ২০০৮ সাল থেকে। ২০১৩ সাল থেকে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ভাষানটেক থানা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ২০১৭ সাল থেকে রূপম ক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, মানবতার মা, দেশরত্ন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসন করে যেন তাদের উচ্ছেদ করা হয়। ধনী-গরিবের বৈষম্য দূর করে তরুণদের তথা যুবসমাজসহ এলাকার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের নিয়ে ভাষানটেক এলাকাকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আওয়ামী পরিবারের ত্যাগী কর্মীরা, যারা সুবিধাবাদী, হাইব্রিড, টাকার বিনিময়ে রাজনীতিতে আসা ব্যক্তিদের চাপে অবহেলিত হয়ে আছেন তারা যেন সঠিক মূল্যায়ন পান।
তিনি আরও বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় সারা বিশ্ব আজকের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দিকে তাকিয়ে আছে এবং সুদক্ষ রাষ্ট্র পরিচালক হিসেবে সারা বিশ্বের কাছে সুখ্যাতি অর্জন করেছেন তিনি। তার মধ্যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বৃহত্তর জনপথ নির্মাণাধীন। এ ছাড়াও সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে সমুদ্র অর্থনীতিতে প্রবৃদ্ধি এবং অর্থনীতি বিকাশের বিভিন্ন কার্যপরিকল্পনা যেমন প্রাকৃতিক গ্যাস, তৈল ও খনিজ সম্পদ উত্তোলনে সরকারের পরিকল্পনা দৃশ্যমান। মুক্তবাজার অর্থনীতিতে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের মান বৃদ্ধির মাধ্যমে দেশীয় সুনাম অর্জন ও বেকারত্ব দূরীকরণে সক্ষম হয়েছে। এ ছাড়াও জ্ঞান-বিজ্ঞানের এক উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট। আমাদের দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসাবে সারা বিশ্বের কাছে আজ প্রশংসিত। আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমি গর্বিত আমি একজন বাঙালি। বর্তমানে বাংলাদেশ বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলছে আমাদের সরকার। দেশের প্রতিটি উপজেলা এমনকি প্রত্যন্তাঞ্চলেও তথ্যসেবা প্রদানে সক্ষম আর এভাবেই আমাদের দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।