ঢাকাWednesday , 11 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, প্রতিটি উপজেলায় অব্যবহৃত জমিতে বিসিক নগরী গড়ে তুলতে হবে। সেখানে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে ওয়ার্কশপ অন এসএমই পলিসি-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব একথা বলেন তিনি।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘ঋণ পাওয়া থেকে শুরু করে কোনো পর্যায়ে যেন নতুন উদ্যোক্তারা হয়রানির শিকার না হয়। ব্যবসার শুরুতে হয়রানি করে অনুৎসাহিত করা যাবে না।’ এ বিষয়টি নজর রাখতে এসএমই ফাউন্ডেশনের প্রতি আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, ‘মানুষ এখন শহরমুখী। গ্রামে কাজের লোক পাওয়া যায় না, ধান কাটার লোক পাওয়া যায় না।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম, অতিরিক্ত সচিব মো. সালাউদ্দিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।