ঢাকাMonday , 9 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিআইবি পুরস্কার পেলেন ১০ সাংবাদিক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ইনভেস্টিগেশন জার্নালিস্ট অ্যাওয়ার্ড-২০১৯ পেলেন ১০ সাংবাদিক ও এক প্রামাণ্য অনুষ্ঠান ।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি’র কার্যালয়ের মেঘমালা সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বছর দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য প্রিন্ট মিডিয়ায় স্থানীয় ক্যাটাগরিতে যশোরের স্থানীয় পত্রিকা ‘দৈনিক গ্রামের কাগজ’ পত্রিকার আট প্রতিবেদক পুরস্কার পেয়েছেন।
জাতীয় ক্যাটাগরিতে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম হারুন পুরস্কৃত হয়েছেন।
ইলেক্ট্রনিক মিডিয়া (প্রতিবেদন) ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ইমরুল আহসান।
ইলেক্ট্রনিক মিডিয়া (প্রামাণ্য অনুষ্ঠান) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের অনুষ্ঠান অনুসন্ধান।
বিজয়ী সাংবাদিকদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও চেক পুরস্কার হিসেবে দেওয়া হয়।