ঢাকাSaturday , 7 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব ল’ সম্মাননা দেবে ঢাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব ল’ সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাবির আইন বিভাগের সাবেক ছাত্র হওয়ায় তাকে এ সম্মাননা দেওয়া হবে বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ২০২০ সালে মুজিববর্ষে এ সম্মাননা দেওয়া হবে।
শনিবার ঢাবির ৫২তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানিয়েছেন।
উপাচার্য বলেন, ‘মুজিববর্ষের কর্মসূচি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব ল’ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর একটি তারিখ ঠিক করে তাকে এই সম্মাননা দেওয়া হবে।’
বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকারের জন্য আন্দোলন করেন। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়া ১৯৪৯ সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। ২০১০ সালের ১৪ আগস্ট ৬১ বছর পর তার বহিষ্কারাদেশ তুলে নেয় বিশ্ববিদ‌্যালয় সিন্ডিকেট ফোরাম।