ঢাকাWednesday , 4 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ই-গভর্নমেন্ট ই আর পি ডেভেলপমেন্ট এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আইসিটি ডিভিশনের উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রনালয় এবং দপ্তরের কর্ম সম্পাদন উন্নততর এবং দ্রুত করনের জন্য সরকারের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ই আর পি প্রকল্পের মাধ্যমে এই প্রথম সরকারের নিজস্ব ই আর পি সফটওয়্যার ডেভেলপমেন্ট চলছে। গত ২ ডিসেম্বর উক্ত প্রকল্পের উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের মূল সফটওয়্যারের ৯টি মডিউলের ৪টি মডিউল Meeting and Event Management, inventory, Asset management এবং Procurement এর সম্পূর্ণ ব্যবহার দেখানো হয়। মডিউল গুলি খুব শিঘ্রই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অবস্থিত ক্লাউড সার্ভারে স্থানান্তর করে ব্যবহারের প্রক্রিয়া শুরু হবে।
সভায় ডেভেলপার প্রতিষ্ঠান কোক্রিয়েটস এর সিইও জনাব মোস্তাফিজুর রহমান ই আর পি এর উল্লেখিত মডিউলগুলির বিস্তারিত উল্লেখ্য করে বলেন, মডিউল গুলিতে সরকারের মন্ত্রনালয় এবং দপ্তরের প্রয়োজনীয় সবকিছু অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় আরো জানানো হয় যে, ইতিমধ্যে মডিউল গুলি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অবস্থিত জি আর পি এর নির্ধারিত সার্ভারে ডেপ্লয় করা হয়েছে। যার মাধ্যমে খুব শিঘ্রই স্টেকহোল্ডারদের সাথে ওয়ার্কশপের মাধ্যমে প্রয়োজনীয় ফিডব্যাক গ্রহন করে চূড়ান্ত ডেভেলপমেন্ট সম্পন্ন করা হবে এবং এরপর ট্রেনিং এর মাধ্যমে ব্যবহার শুরু করা হবে।
এটু আই এর প্রতিনিধিবৃন্দ বলেন, তারা সফটওয়্যারের উন্নয়নের তাদের অভিজ্ঞতা ব্যাবহার করে আরো ভালো ফিডব্যাক দিতে পারবেন।
জনাব তারেক এম বরকতউল্লাহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অবস্থিত ক্লাউড সার্ভারে মডিউলগুলি স্থানান্তর করার অনুমোদন করেন যার মাধ্যমে সফটওয়্যারের প্রক্রিয়াকরনের সময় কমবে এবং স্টেবিলিটি বাড়বে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক জনাব তারেক এম বরকতউল্লাহ, এছাড়াও আরো ছিলেন প্রকল্প পরিচালক জনাব আশোক কুমার রায়, সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান কোক্রিয়েটস এবং সিনেসিস আইটির পরিচালকবৃন্দ, এটু আই, বুয়েট এবং প্রকল্পের নমিনেটেড পরামর্শকগণ।