নিজস্ব প্রতিবেদক : শতকরা ৫ ভাগ পুলিশের অন্যায়, অপকর্ম ও দুর্নীতির জন্য গোটা পুলিশ বাহিনীর অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, ‘এই পাঁচ শতাংশ পুলিশ ধরেই নিয়েছে, দুর্নীতি করলে তাদের কিছু হবে না।’
সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
একইসঙ্গে আদালত রাজধানীর উত্তর পূর্ব থানার এ এস আই মোস্তাফির রহমানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের আইজিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।


