নিজস্ব প্রতিবেদক : সাধারণ মানুষদের সচেতন করতে বিশ্ব এইডস দিবস পালন করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার সকাল ১০টায় ডিএনসিসির আয়োজনে রাজধানীর গুলশানের শহীদ ফজলে রাব্বি পার্ক থেকে এক র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি গুলশান-১ নম্বর চত্বর ঘুরে আবারো শহীদ ফজলে রাব্বি পার্কে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা মারগুব আরেফ জাহাঙ্গীর প্রমুখ।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বলেন, এইডসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে বিশ্বব্যাপী এইডস দিবস পালিত হয়। বৈশ্বিক এবং জাতীয় এ কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করে ডিএনসিসির পক্ষ থেকে আমরা এ র্যালির আয়োজন করেছি।


