ঢাকাFriday , 29 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর সব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানিয়েছে সবুজ আন্দোলন নামের একটি সংগঠন।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, আন্তর্জাতিক পরিচালক মোবারক হোসেন, সহ-সভাপতি ড. রুহুল আমিন চৌধুরী, ড. মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু, নারী ও শিশু সম্পাদক রিমা সরদার প্রমুখ।
বাপ্পি সরদার বলেন, উন্নত দেশগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে আসছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে। ২০১৮ সালে সারা বিশ্বে মোট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৮৫ শতাংশ চীন ও ভারতে নির্মিত হয়েছে। আমাদের সরকার চীন ও ভারতের প্ররোচনায় তাদের সাথে যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে, যা দেশে পরিবেশ বিপর্যয় ডেকে আনবে। চীন ও ভারত নিজেরাও বর্তমানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ যথেষ্ট কমিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প যাতে প্যারিস চুক্তি মেনে চলতে বাধ্য হয় সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে বিশ্বনেতাদের আহ্বান জানাই। আমরা বাংলাদেশসহ পৃথিবীর সব সরকারের কাছে আহ্বান জানাব, ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে সব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হোক। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রসমূহকে দায়ী রাষ্ট্রগুলোর ক্ষতিপূরণ দিতে হবে।