ঢাকাTuesday , 26 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির কাজ চলবে: রাশিয়া

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বলেছে, যত প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হোক না কেন সিরিয়ার জন্য নয়া সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির কাজ নির্ধারিত প্রক্রিয়ায় এগিয়ে যাবে। সিরিয়া সংকট সমাধানের জন্য দেশটির জন্য একটি নয়া সংবিধান জরুরি বলেও জানিয়েছে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত ও উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, কোনো কোনো দেশ সিরিয়ার সংবিধান প্রণয়নের কাজে বাধা সৃষ্টির চেষ্টা করছে কিন্তু তাদের প্রচেষ্টা সফল হবে না।
সিরিয়ার জন্য নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনা প্রথমবারের মতো সিরিয়া বিষয়ক জাতীয় সংলাপে উত্থাপিত হয়। রাশিয়ার সোচি শহরে ২০১৮ সালের ২৯ ও ৩০ জানুয়ারি ওই সংলাপ অনুষ্ঠিত হয়।
সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সহিংসতা ২০১৮ সালে অনেকাংশে প্রশমিত হয়ে আসে। বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলে সামান্য কিছু এলাকা বাদে বাকি গোটা দেশের ওপর সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে।