ঢাকাTuesday , 26 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্রগ্রামের চার গ্রামে ভূগর্ভস্থ পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুড়িয়া ও হাবিলাসদ্বীপ এই চারটি গ্রামে অব্যাহত সুপেয় পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়কে পানি আইনের অধীনে এই চারটি গ্রামকে পানি সংকাটাপন্ন এলাকা ঘোষণা করা হবে কি না তিন মাসের মধ্যে এ বিষয়ে সিন্ধান্ত নিতে বলা হয়েছে।
একইসঙ্গে পানি সংকট নিরসন না হওয়া পর্যন্ত চার গ্রামের ভূগর্ভস্থ পানি উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।
পরে অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চট্রগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুড়িয়া ও হাবিলাসদ্বীপ এই চারটি গ্রাম থেকে শিল্প কারখানা কর্তৃক ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে বসবাসকারী ৩০ হাজার মানুষ পানি পাচ্ছিল না। ৩০০ টিউবওয়েল বিকল হয়ে গিয়েছিল।
এ অবস্থায় হাইকোর্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র সমিতির পক্ষ থেকে রিট করা হয়। আদালত এর আগে রুল জারি করেছিলেন। আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন।