ঢাকাTuesday , 26 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বইয়ের দাম ১৩ লাখ ডলার! কি সেই বই?

Link Copied!

নিউজ ডেস্ক : একটি বইয়ের দাম ১২ লাখ ৬০ হাজার ডলার। যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স এমনটিই জানিয়েছে। তাদের প্রকাশিত প্রথম কমিক্স বইটি নিলামে ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে বলে হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে। খবর ডয়েচে ভেলের।
অকশন হাউসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জাস্টার বলেন, এটি ঐতিহাসিক কমিক বাইয়ের ঐতিহাসিক কপি, যা ১৯৩৯ সালে ‘টাইমলি কমিক্স’ প্রকাশ করেছিল। পরে যা ‘মার্ভেল’ হয়ে ওঠে।
প্রশ্নাতীতভাবে এটি সব মার্ভেল কমিক্সের দাদা, যা ছাড়া আজ আমরা আমাদের কমিক্স এবং ফিচার ফিল্মগুলোর চরিত্র এবং গল্প উপভোগ করি না।
মার্ভেল কমিক্সের প্রথম সংখ্যাটি ১৯৩৯ সালে ১০ সেন্টে বিক্রি হয়েছিল। গত বৃহস্পতিবার নিলামে যা ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়।
চিত্রনাট্যকার স্টান লির পরিচালনায় ১৯৬০-এর দশকে মার্ভেল এমন সুপারহিরো তৈরি করেছিল, যা আজ আইকনিক হয়ে উঠেছে এবং চলচ্চিত্রে সেসব চরিত্র গ্রহণ করায় বিশ্বব্যাপী তা বক্স অফিস জয় করে।
প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স থেকে স্পাইডারম্যান, এক্সম্যান এবং দ্য অ্যাভেনজারসের মতো বই প্রকাশিত হয়েছে।