ঢাকাWednesday , 20 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় সব যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।
বুধবার সকাল থেকে চিটাগং রোড এলাকায় কোন ধরনের বাস চলাচল করতে দিচ্ছে না শ্রমিকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ছোট ছোট কিছু পরিবহন চললে সেগুলোকেও আটকে দিচ্ছে সেখানকার অবস্থানরত শ্রমিকরা।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।