ঢাকাTuesday , 19 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাম্বাসেডর টিম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি, মশক নিয়ন্ত্রণ, সড়ক মেরামতসহ সব ধরণের সমস্যা সমাধান এবং সেবা কার্যক্রম মনিটরিংয়ের জন্য কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবন প্রাঙ্গন নাগরিক সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের কার্যক্রম উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ৭৫টি ওয়ার্ডে প্রায় এক হাজার ৮০০ জন কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের সদস্য হিসেবে কাজ করবেন বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, ‘এর কার্যক্রমে প্রতিটি ওয়ার্ডকে চার/পাঁচটি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রতি ইউনিটে সাতজন স্বেচ্ছাসেবী কাজ করবেন। রোস্টার অনুযায়ী স্বেচ্ছাসেবীরা তাদের আওতাধীন এলাকার রাস্তা, ড্রেন, সড়ক বাতিসহ অন্যান্য সেবা কার্যক্রম ঘুরে দেখবেন। আর সে অনুযায়ী একটা রিপোর্ট, পরামর্শ ও অভিযোগ তুলে ধরবেন যোগাযোগের জন্য গ্রুপে।এই গ্রুপটি পরিচালনা করার জন্য সংস্থাটির ৫টি অঞ্চলের প্রধানরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। যে বিষয়ে অভিযোগ আসবে সেগুলো সেই অঞ্চলের সংশ্লিষ্ট প্রত্যেক বিভাগে চলে যাবে।
আর স্বেচ্ছাসেবীদের অভিযোগ, পরামর্শ ও রিপোর্ট পাওয়ার পর সমস্যাগুলোর দ্রুত সমাধান দেওয়া হবে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে। যদি সমাধান দিতে দেরি হয়, তাহলে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট বিভাগকে শাস্তির আওতায় আনা হবে।
স্বেচ্ছাসেবী বা কমিউনিটি অ্যাম্বাসেডর হিসেবে এসব টিমে থাকবেন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ছাড়াও সরকারি বেসরকারি চাকরিজীবীরা। অভিযোগ, পরামর্শ ও রিপোর্ট পাঠানোর জন্য স্বেচ্ছাসেবীদের পরিচয়পত্র এবং লক বুক দেওয়া হবে পাশাপাশি যোগাযোগের স্বার্থে স্বেচ্ছাসেবীদের সবাইকে ক্লোজ গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে। ফলে যে কোন এলাকায় নাগরিক সেবা কার্যক্রমের ধীর গতি,অসঙ্গতি, অভিযোগ খুব সহজেই জানতে পারবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই সঙ্গে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংস্থাটি।
কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির সব ওয়ার্ডগুলো থেকে আসা কমিউনিটি অ্যাম্বাসেডরসহ আরো উপস্থিতি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডোর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বি. জে. ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।