ঢাকাMonday , 19 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেই এনরিকেই মেসির প্রশংসায় পঞ্চমুখ

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : গেল বছরের ডিসেম্বর থেকেই লুইস এনরিকে ও লিওনেল মেসির সম্পর্ক নিয়ে ব্যাপক জলঘোলা হচ্ছে।
ঘটনার সূত্রপাত একটি ম্যাচকে কেন্দ্র করে। ২০১৪ সালের শেষ মাসে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি ও নেইমারকে প্রথম একাদশে রাখেননি বার্সেলোনা ম্যানেজার। আর ওই ম্যাচটি ১-০ ব্যবধানে হেরে যায় বার্সা। যা কাতালন কোচকে ব্যাপক চাপের মধ্যে ফেলে। কথিত মনোমালিন্যের বিষয়টি আরো অস্পষ্ট হয়ে ওঠে ব্যালন ডি’অর নাইটের পর। কেননা সেদিন নাকি টিভিতে চোখই রাখেননি এনরিকে। অবশ্য পরে মেসি ও এনরিকে উভয়েই বিষয়টিকে উড়িয়ে দেন।
রোববার বার্সা ম্যানেজার সন্ধির পথে আর একধাপ এগুলেন। এদিন এমএলটেনের হ্যাটট্রিকে দেপার্তিভো লা করুনাকে ৪-০ ব্যবধানে গুড়িয়ে দেয়ার পর লিওনেল মেসির প্রশংসায় বুঁদ হলেন এনরিকে। বললেন, ‘গোটা মৌসুম জুড়েই অবিশ্বস্য উচ্চতা বজায় রেখে খেলছে মেসি। আর কখনোই তার ধারও কমেনি। সে বিশ্বমানেরর চেয়ে বেশি কিছুর অধিকারী।’ অবশ্য উসকে ওঠা ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে মেসির সঙ্গে তার সংঘাত নিয়ে এদিন কোনো কিছুই খোলাসা করেননি এনরিকে।