
কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীতে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ পরিদর্শন করছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি-পাঞ্জেরী
কুষ্টিয়া প্রতিনিধি : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার, শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিল্প-কলকারখানাগুলোকে আরও আধুনিকায়ন করে গড়ে তোলা হচ্ছে। তিনি বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিত্তবানদের প্রতি নিজ জেলায় শিল্প-কলকারখানা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
গত রোববার দুপুরে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এর আগে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি শহরের কাস্টমস মোড়স্থ নির্মাণাধীন বিআরবি’র আধুনিক হসপিটাল এবং বিসিক শিল্প নগরীতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, উপ-সচিব আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, বিআরবি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মজিবুর রহমান, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও বিআরবি’র কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

