ঢাকাSunday , 17 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুবাই এয়ার শো’তে যোগ দিলেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ‘দুবাই এয়ার শো-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ার শো এবং মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এভিয়েশন প্রদর্শনী।
রোববার স্থানীয় সময় সকালে দুবাই ওয়ার্ল্ড সেন্টারে (ডিডব্লিউসি) জমকালো আয়োজনে ১৬তম দুবাই এয়ার শো’র উদ্বোধন করা হয়।
১৭ থেকে ২১ নভেম্বর দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এই এয়ার শো অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে ১৬০ দেশের প্রায় ১৩শ কোম্পানি।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এয়ার শো’তে যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে মনোজ্ঞ উড়োজাহাজের মহড়া উপভোগ করবেন প্রধানমন্ত্রী।
পাঁচ দিনব্যাপী এই এয়ার শো’তে প্রতিদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুবাইয়ের আকাশে উড়োজাহাজের মহড়া চলবে।
১৯৮৯ সালে শুরু হওয়া দুবাই এয়ার শো এভিয়েশন কোম্পানিগুলোর বৈশ্বিক প্লাটফর্মে পরিণত হয়েছে।
এর আগে স্থানীয় সময় শনিবার রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১০ মিনিট) চারদিনের সরকারি সফরে দুবাই পৌঁছান প্রধানমন্ত্রী।