ঢাকাSaturday , 16 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারে থাকা পার্ক-মাঠ শিগগিরই উন্মুক্ত হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘সংস্কারের আওতায় থাকা অন্যান্য সব পার্ক ও খেলার মাঠ শিগগিরই সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’
শনিবার বিকেলে ‘জল-সবুজ ঢাকা’ প্রকল্পের আওতায় রাজধানীর লালবাগে শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠ উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, “পার্ক ও খেলার মাঠগুলো বেদখল হয়ে নানান অসামাজিক কর্যকলাপ, ভবঘুরে ও সন্ত্রাসী কর্যক্রমের আখড়ায় পরিণত হয়েছিল। আমরা জল-সবুজ ঢাকা প্রকল্প গ্রহণ করে ঢাকার ৩১টি পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে বিশ্বমানের আদলে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেছি।’
‘এরই অংশ হিসেবে আজ শহীদ হাজী আব্দুল আলীম খেলার মাঠ উদ্বোধন করা হলো। জল-সবুজ ঢাকা প্রকল্পের আওতায় উন্নয়নকৃত অন্যান্য পার্ক ও খেলার মাঠ স্থানীয়দের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।”
ডিএসসিসি থেকে জানানো হয়েছে, আট কোটি টাকা ব্যায়ে ৭৫ কাটা জমির উপর এ মাঠ তৈরি করা হয়েছে।
মাঠে ফুটবল খেলার মাঠ, ক্রিকেটের নেট প্র্যাকটিস, মাঠের চারপাশে ওয়াকওয়ে, বসার স্থান, শিশুদের জন্য খেলার পৃথক স্থান, জিমনেশিয়াম, ক্যাফেটেরিয়া, কফিশপ, পাঠাগার রয়েছে।
এছাড়া মাঠের পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফ্রি ওয়াইফাই, আধুনিক টয়লেট, ওয়াটার ফিল্টার, মেহরাবসহ ঈদের নামাজ আদায়ের স্থানও রয়েছে।
পাশাপাশি নিরাপত্তার জন্য সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয়েছে মাঠে।
মাঠ উদ্বোধনের সময় স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।