ঢাকাSaturday , 16 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য খাতে অভাবনীয় সাফলতা অর্জন করেছে দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য খাতে অভাবনীয় সফলতা অর্জন করেছে দেশ।
শনিবার রাজধানীর পার্ল ট্রেড সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দ্য কলেজ অব আমেরিকান প্যাথলজিস্ট (কেপ) এক্রিডিকেটড থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্পিকার বলেন, ‘স্বাস্থ্য খাতের উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছাতে হবে।’ তৃণমূল জনগোষ্ঠীর জন্য সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতে থাইরোকেয়ারকে আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে ১১ শিক্ষার্থী ‘থাইরোকেয়ার নিয়াজ মোর্শোদ লিডারশিপ স্কলারশিপ অ‌্যাওয়ার্ড’ গ্রহণ করেন। এই ১১ শিক্ষার্থীর প্রত‌্যেককে এক লাখ টাকার চেক দেয়া হয়।
থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ডা. এরোকিয়াসামী ভেলুমানির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এল আর গ্লোবাল এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার রিয়াজ ইসলাম।