ঢাকাThursday , 14 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসলামিক জিহাদ ও ইসরায়েল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটে এ যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানিয়েছেন ইসলামিক জিহাদের মুখপাত্র মুসাব আল-ব্রাইম।
ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তা মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি আভিযানে নিহত হন। এ ঘটনার জের ধরে ইরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা । ইসরায়েলের পাল্টা হামলায় গত দুদিনে অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়।
মুখপাত্র মুসাব আল-ব্রাইম বলেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধের অংশ ইসলামিক জিহাদের দেওয়া শর্ত দখলদাররা (ইসরায়েল) মেনে নেওয়ায় মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হয়েছে।’
তবে ইসরায়েল জানিয়েছে, তারা কেবল সীমিত সময়ের জন্য এই সুবিধা দেবে। ‘নীরবতার জবাবে নীরব থাকা হবে’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।