স্পোর্টস ডেস্ক : গ্যারেথ বেলকে চাই’ই চাই ম্যানইউয়ের। আর রিয়াল মাদ্রিদ চায় ওল্ড ট্রাফোর্ডের ডেভিড ডি গেয়াকে।কিন্তু প্রাথমিকভাবে কোনো ক্লাবই আবার তাদের খেলোয়াড়কে বিক্রি করতে রাজি ছিল না।
এই অবস্থায় ‘রেড ডেভিল’ কোচ লুইস ভন গলের মনে আলাদা একটা পরিকল্পনার উদয় হয়। বেলকে দলে ভেড়াতে স্প্যানিশ জায়ান্ট রিয়ালকে ৬৫ মিলিয়ন ইউরো দাম দেয়ার পাশাপাশি ডি গেয়াকেও বলি দিতে প্রস্তুত তারা। বিনিময়ে বেলকে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে ভেড়াচে চায় ডাচ টেকটিশিয়ান, দেখতে চায় নিজিদের শিবিরে।
এখন তরুণ গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিভাবান ভাবা হচ্ছে ম্যানইউয়ের স্প্যানিশ তারকা ডি গেয়াকে। চলতি মৌসুমে ম্যানইউয়ের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তার প্রমাণও দিচ্ছেন সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ গ্লাভসম্যান। তবে এবার তাকে ছাড়তেও পারে ওল্ড ট্রাফোর্ডের দৈত্যরা। কারণ আর কিছুই না লুইস ভন গলের স্বপ্ন পূরণ, বেলকে ম্যানইউয়ের জার্সি পরানো।
ইংল্যান্ডের বিভিন্ন ট্যাবলয়েড ও পত্রিকার প্রতিবেদন থেকে এমনটি জানা যাচ্ছে। একই বিষয়ে ‘ডেইলি মিররকে’ উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের ক্রীড়া দৈনিক ‘দ্য মার্কা’ও।

