ঢাকাWednesday , 13 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১৬

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।
কাশ্মীর পুলিশের বরাত দিয়ে ন্যাশন পত্রিকা জানিয়েছে, শ্রীনগর থেকে ২৪১ কিলোমিটার দক্ষিণে দোদা জেলার মারমাত গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
জম্মুর পুলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা সিনহুয়াকে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে আরো চারজনের মৃত্যু হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, ২০ যাত্রী নিয়ে বাসটি বাটোর-কিস্তোয়ার জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। দোদার মারমাতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায়।
কাশ্মীর অঞ্চলে তুষারপাতের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে দুই জওয়ান নিহত হয়।