ঢাকাTuesday , 12 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে সেনা বাড়িয়েছে পাকিস্তান:ভারত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্ত লাইন অব কন্ট্রোলে বাড়তি সেনা মোতায়েন করেছে পাকিস্তান। পাশাপাশি সীমান্তের কাছে কামান বসাচ্ছে তারা। পাকিস্তান সেনাদের গতিবিধি লক্ষ্য করে ভারত সরকারের কাছে এই রিপোর্ট পেশ করেছে ভারতীয় সেনাবাহিনী।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যহারে বেড়েছে। তারপর থেকেই দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সেনাবাহিনীর তরফ থেকে এমন রিপোর্ট পাওয়ার পর এ নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে ভারত সরকার। ভারতের দাবি, ‘উপত্যকা থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার পর থেকেই কাশ্মীরের বারবার আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে পাকিস্তান। ভারত সীমান্তের কাছে পাকিস্তানের ভেতরে বিদ্রোহীরা লুকিয়ে রয়েছে। তারা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে’।
কাশ্মীর ইস্যুতে দুই দেশ একে অপরকে অভিযোগ করেছে। তবে বিশেষ মর্যাদা বাতিলের আগে থেকেই কার্যত অবরুদ্ধ কাশ্মীর। সেখানে প্রায় আড়াই লাখ সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারত। তবে পাকিস্তান দাবি করেছে, কাশ্মীরজুড়ে নয় লক্ষাধিক সেনা মোতায়েন করা হয়েছে।