ঢাকাTuesday , 12 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক কেজি পিঁয়াজের দামে ৫ কেজি চাল!

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দিন দিন টাঙ্গাইলের মির্জাপুর বাজারে বেড়েই চলেছে পিঁয়াজের ঝাঁজ।
মঙ্গলবার সকালে মির্জাপুরের বাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। একই বাজরে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। এ অবস্থায় এক কেজি পিঁয়াজের দামে পাঁচ কেজি চাল পাওয়া যাচ্ছে।
গত দুই মাস যাবৎ মির্জাপুর বাজারে পিঁয়াজের দাম লাগামহীনভাবে বৃদ্দি পাচ্ছে। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে মির্জাপুর বাজারে ইচ্ছেমত পিঁয়াজের মূল্য নির্ধারণ করা হয়। সেজন্য পিঁয়াজের মূল্য কমার কোন লক্ষণ দেখা যাচ্ছেনা।
সোমবার মির্জাপুর বাজারে পিঁয়াজের মূল্য ছিল প্রতি কেজি ১৩০ টাকা। এক রাতের ব্যবধানে ২০ টাকা বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সকালে তা বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। পিঁয়াজের দামের এই ঊর্ধ্বগতিকে চালের সঙ্গে তুলনা করছেন অনেকে। এক কেজি পিঁয়াজের দামে এখন পাঁচ কেজি চাল কেনা যাচ্ছে।
ভুক্তভোগী ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারি থাকলে বাজরে সিন্ডিকেট কোন সুবিধা করতে পারবেনা। তাই তারা পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
বাজারের চা বিক্রেতা শহীদ সিদ্দিকী বলেন, পিঁয়াজের দাম এত বেশি হওয়ায় আমাদের খরচও বেড়ে গেছে।
বাজারের ব্যবসায়ী আলাল, মোসলেম, মহব্বত, মনজু বলছেন, যে দামে পিঁয়াজ কিনতে হয় তার চেয়ে অল্প মুনাফায় তারা বিক্রি করছেন। পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণে তাদের কিছু করার থাকেনা।
এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হককে এখনি বাজারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে বলেছি।